কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি, মৃত্যু তিন বন্ধুর
খড়গপুর, ১ জুন (হি.স.) : কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি। নদীর জলে তলিয়ে মৃত্যু হলো তিন বন্ধুর। মৃতদের নাম নিখিল চারি (১৬), জেনিথ চারি (১৭), ক্যালেব ডি বাঙ্গ (১৬)। তারা খড়্গপুরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার বাসিন্দা। সোমবার সকালে কাঁসাই নদীর
কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি, মৃত্যু তিন বন্ধুর


খড়গপুর, ১ জুন (হি.স.) : কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি। নদীর জলে তলিয়ে মৃত্যু হলো তিন বন্ধুর। মৃতদের নাম নিখিল চারি (১৬), জেনিথ চারি (১৭), ক্যালেব ডি বাঙ্গ (১৬)। তারা খড়্গপুরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার বাসিন্দা। সোমবার সকালে কাঁসাই নদীর এনিকেত বাঁধের কাছের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর থানার পুলিশ। তারা সকলকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিন কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিন সকালে ছয় বন্ধুর একটি দল ঘুরতে বেড়িয়েছিল। তাদের মধ্যে তিন কিশোর স্নান করার জন্য নদীতে নামে। বাকি বন্ধুরা তাদের তিনজনকে বার বার নদীতে নামতে বারণ করেছিল বলে জানা গিয়েছে। কিন্তু তাদের কথায় কান দেয়নি মৃত তিন কিশোর। নদীতে নামার সঙ্গে সঙ্গেই স্রোতের টানে ভেসে যায় তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande