বাংলার সরকারি স্কুলগুলিতে ‘বন্দে মাতরম’ গানের মাধ্যমে শুরু হলো পঠন-পাঠন
জলপাইগুড়ি, ১ জুন (হি.স.): গরমের ছুটির পর সোমবার থেকে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলি ফের খুলে গেল। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, স্কুলগুলিতে দিনের শুরুটা হলো প্রার্থনা সভা এবং সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গানের মাধ্যমে। সম্প্রতি রাজ্য সরকার সমস্ত
স্কুলে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গানের


জলপাইগুড়ি, ১ জুন (হি.স.): গরমের ছুটির পর সোমবার থেকে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলি ফের খুলে গেল। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, স্কুলগুলিতে দিনের শুরুটা হলো প্রার্থনা সভা এবং সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গানের মাধ্যমে। সম্প্রতি রাজ্য সরকার সমস্ত স্কুলে প্রার্থনা সভার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার নির্দেশ জারি করেছিল।

জলপাইগুড়ির সোনাউল্লা প্রাইমারি স্কুলে সকালে ছাত্র-ছাত্রীদের স্কুল চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একযোগে ‘বন্দে মাতরম’ গাইতে দেখা যায়। এরপর প্রার্থনা সম্পন্ন হলে নিয়মিত ক্লাস শুরু হয়। রাজ্যের অন্যান্য সরকারি স্কুলগুলিতেও একই রকম দৃশ্য দেখা গেছে। এই নতুন পরিবর্তনকে ঘিরে পড়ুয়াদের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে।

শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও দেশাত্মবোধ জাগ্রতকারী এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতীয় সংহতি এবং দেশপ্রেমের চেতনা বৃদ্ধি করা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande