আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে জমি পরিদর্শনে বিধায়ক হেমন্ত বাগ
আরামবাগ, ১ জুন (হি.স.): আরামবাগবাসীর কাছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান। হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্যে আজ, সোমবার হাসপাতাল সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন আর
হাসপাতালের জমি পরিদর্শনে হেমন্ত বাগ


আরামবাগ, ১ জুন (হি.স.): আরামবাগবাসীর কাছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান। হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্যে আজ, সোমবার হাসপাতাল সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।

​জানা যায়, কালিপুর রেল ব্রিজ সংলগ্ন হাসপাতালের জমি পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালের কিছু জমি দখল করে চাষবাস চলছিল বলে অভিযোগ রয়েছে। আগামী দিনে হাসপাতালের নতুন প্রকল্প, পরিকাঠামোগত উন্নয়ন এবং পরিষেবা সম্প্রসারণের স্বার্থে ওই জমিগুলির বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়।

​এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠকে হওয়া আলোচনা অনুযায়ী হাসপাতাল চত্বরে কোনও রকম অবৈধ পার্কিং বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়। পাশাপাশি যান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা, রোগী ও সাধারণ মানুষের সুবিধার্থে সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা এবং হাসপাতাল চত্বরের সৌন্দর্যায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

​এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান দখলের বিষয়টিও এদিন পর্যালোচনা করা হয়। হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং চিকিৎসা পরিষেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

​বিধায়ক হেমন্ত বাগ বলেন, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালকে আগামী দিনে জেলার অন্যতম সেরা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে হাসপাতালের উন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ এবং পরিষেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা, যাতে আরামবাগবাসী আরও উন্নত চিকিৎসা পরিষেবা লাভ করতে পারেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande