আরামবাগেও শুরু মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত
আরামবাগ, ১ জুন (হি.স) রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প অনুযায়ী সোমবার থেকে সারা রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আরামবাগ এসবিএসটিসি বাস ডিপোতেও আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করা হয়। অন
বিনামূল্যে মহিলাদের সরকারি বাসে যাতায়াত


আরামবাগ, ১ জুন (হি.স) রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প অনুযায়ী সোমবার থেকে সারা রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আরামবাগ এসবিএসটিসি বাস ডিপোতেও আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।

এদিন দুই বিধায়ক মহিলাদের হাতে প্রতীকীভাবে বিনামূল্যের সরকারি বাসের টিকিট তুলে দিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আধার কার্ড বা অন্যান্য গ্রহণযোগ্য পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে মহিলারা এই সুবিধা পেতে পারবেন।

নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি জেলার বহু মহিলা যাত্রী। তাঁদের বক্তব্য, কর্মসূত্রে বা বিভিন্ন প্রয়োজনে প্রায় প্রতিদিনই কলকাতা, বর্ধমান-সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। ফলে বাস ভাড়ার পিছনে প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হত। বিনামূল্যে যাত্রার সুবিধা চালু হওয়ায় সেই খরচ অনেকটাই কমবে এবং সঞ্চয়ের সুযোগ বাড়বে।

মহিলাদের একাংশ জানান, রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়িত হওয়ায় তাঁরা সন্তুষ্ট। এই জনমুখী উদ্যোগের জন্য তাঁরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande