শান্তিরবাজারে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি
শান্তিরবাজার (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমায় ফের সড়ক দুর্ঘটনা। সোমবার শান্তিরবাজার-মহামণি সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে
গুরুতর আহত এক যুবক


শান্তিরবাজার (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমায় ফের সড়ক দুর্ঘটনা। সোমবার শান্তিরবাজার-মহামণি সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বাইক আরোহীকে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে শান্তিরবাজার দমকল কেন্দ্রের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে অবিলম্বে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন।

দমকল বাহিনীর জনৈক আধিকারিক জানান, দুর্ঘটনাগ্রস্ত বাইকের নম্বর টিআর০৩এস৮৫৯৪। আহত ব্যক্তির নাম লাচি মগ বলে জানা গেছে। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন সড়কে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা সড়ক নিরাপত্তা জোরদার এবং যানবাহন চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande