বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাইক আরোহী
বাঁকুড়া, ১ জুন (হি.স.): পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। সোমবার দুপুর পৌনে ২ টা নাগাদ বাঁকুড়া - দুর্গাপুর ৯ নং রাজ্য সড়কে বড়জোড়া থানার চুনপোড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস (৪৮)। বাড়ি পশ্চিম বর
বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাইক আরোহী


বাঁকুড়া, ১ জুন (হি.স.): পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। সোমবার দুপুর পৌনে ২ টা নাগাদ বাঁকুড়া - দুর্গাপুর ৯ নং রাজ্য সড়কে বড়জোড়া থানার চুনপোড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস (৪৮)। বাড়ি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সগড়ভাঙার তেঁতুলতলা এলাকায়। মৃত ব্যক্তি বড়জোড়া শিল্পাঞ্চলের ঘুটগোড়িয়ার একটি ফেরো অ্যালয় কারখানায় কাজ করতেন।​প্রত্যক্ষদর্শীরা বলেন, বিশ্বজিৎ বিশ্বাস দুর্গাপুরের দিক থেকে কারখানায় বি- শিফটে কাজে যোগ দিতে বাইকে করে আসছিলেন। পিছন থেকে একটা বেপরোয়া গতিতে আসা লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরিটিকে বড়জোড়ার কাছে রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়ে চালক ও খালাসি চম্পট দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande