
মুম্বই, ১০ জুন ( হি.স.): অবশেষে প্রকাশ্যে এল আলিয়া ভাটের ছবি 'আলফা'-র প্রথম টিজার। বুধবার টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। ছবিটি পরিচালনায় শিব রাওয়াইল। প্রযোজনায় যশ রাজ ফিল্মস। আলিয়ার পাশাপাশি ছবিতে রয়েছেন ববি দেওলও। ববিকে মূলত দেখা যাবে আলিয়ার বাবার ভূমিকায়।
টিজারের পাশাপাশি পরিচালক ও প্রযোজক মহল ঘোষণা করলেন ছবি মুক্তির দিন। ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে । ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, ববি দেওল, শারভারি ওয়াঘ এবং অনিল কাপুর। অ্যাকশন, আবেগ এবং রোমাঞ্চে ভরপুর এই ছবিটি স্পাই ইউনিভার্সের অন্যতম প্রতীক্ষিত একটি ছবি। এই ছবি দর্শকদের কতটা প্রেক্ষাগৃহমুখী করতে পারে , সেই দিকেই তাকিয়ে পরিচালক ও প্রযোজক মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক