বড় পর্দায় রাহুল দেব বর্মনের চরিত্রে প্রত্যাবর্তন ফারহান আখতারের
মুম্বই, ১২ জুন ( হি.স.): বড় পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। সংগীত পরিচালক রাহুল দেব বর্মনের (আর. ডি. বর্মন) জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হতে চলেছে এই ছবি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন ফারহান, পরিচালনায় ন
বড় পর্দায় প্রত্যাবর্তন ফারহান আখতারের


মুম্বই, ১২ জুন ( হি.স.): বড় পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। সংগীত পরিচালক রাহুল দেব বর্মনের (আর. ডি. বর্মন) জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হতে চলেছে এই ছবি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন ফারহান, পরিচালনায় নীরজ পাণ্ডে। প্রযোজক কমল জৈন।

২০২৬ সালের শেষের দিকে শুরু হতে পারে ছবির শুটিং। ছবির মাধ্যমে তুলে ধরা হবে ভারতীয় সঙ্গীত জগতে আর.ডি. বর্মনের অবদানকে। শুধু তাই নয় , এই ছবির মধ্যে দিয়ে আর.ডি. বর্মনের পাশাপাশি তৎকালীন সময়ে ভারতীয় চলচ্চিত্র এবং সংগীত দুনিয়ার দিকটিও সমান্তরালে তুলে ধরা হবে ।

তবে ফারহান আখতারের ছবি 'ডন ৩' ছবি নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা । মতপার্থক্যের কারণে অভিনেতা রণবীর সিং এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ক্ষতিপূরণ হিসেবে এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীর সিংয়ের কাছ থেকে ৪৫ কোটি টাকার দাবি করে মামলা গড়ায় আদালত পর্যন্ত। ফলত ছবির ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande