ম্যায় ওয়াপাস আউঙ্গা'তে কাজ করার অভিজ্ঞতা জানালেন বেদান্ত রায়না
মুম্বই, ১০ জুন ( হি.স.) :বি টাউনের চর্চায় এখন অভিনেতা বেদান্ত রায়না। ভারত-পাকিস্তান দেশভাগের প্রেক্ষাপটে তৈরি ছবি ''ম্যায় ওয়াপাস আউঙ্গা''–র পরিচালনায় রয়েছেন ইমতিয়াজ আলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেতা বে
ম্যায় ওয়াপাস আউঙ্গা' : সরাসরি সাক্ষাৎকারে বেদান্ত রায়না


মুম্বই, ১০ জুন ( হি.স.) :বি টাউনের চর্চায় এখন অভিনেতা বেদান্ত রায়না। ভারত-পাকিস্তান দেশভাগের প্রেক্ষাপটে তৈরি ছবি 'ম্যায় ওয়াপাস আউঙ্গা'–র পরিচালনায় রয়েছেন ইমতিয়াজ আলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেতা বেদান্ত।

সাক্ষাৎকারে বেদান্ত জানান, ইমতিয়াজ আলী এই ছবির পরিচালনা করছেন শোনামাত্রই তিনি স্ক্রিপ্ট না পড়েই ছবিতে অভিনয় করার জন্য রাজি হয়ে যান। ইমতিয়াজ আলীর সঙ্গে কাজ করা তাঁর কাছে একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। এর পাশাপাশি ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি বলেন , বাস্তব জীবনে তিনি অত্যন্ত লাজুক স্বভাবের। পার্টিতে যাওয়ার চেয়ে বাড়িতে থেকে ছবি দেখা, বই পড়া এবং গান শুনতেই তিনি বেশি পছন্দ করেন। সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে চলতে থাকা নানা রটনা নিয়েও মুখ খুললেন অভিনেতা ।

প্রসঙ্গত, ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ম্যায় ওয়াপাস আউঙ্গা' । ছবিতে বেদান্তের পাশাপাশি দেখা যাবে শর্বরী ওয়াঘ, দিলজিৎ দোসাঞ্জ এবং নাসিরুদ্দিন শাহের মতো তারকারাও। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কিংবদন্তি এ.আর. রহমান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande