বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে তৃতীয় খেলায় হারল মুর্শিদাবাদ
কলকাতা, ১০ জুন (হি. স.) : বেঙ্গল টি - ২০ লিগে রাঢ়ের দাপট, টানা তৃতীয় খেলায় হারল মুর্শিদাবাদ। বেঙ্গল টি - ২০ লিগে জয়ের ধারায় ফিরতেই পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল শ্রাচী রাঢ় টাইগার্স। বুধবার ইডেন গার্ডেন্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুর
বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে তৃতীয় খেলায় হারল মুর্শিদাবাদ


কলকাতা, ১০ জুন (হি. স.) : বেঙ্গল টি - ২০ লিগে রাঢ়ের দাপট, টানা তৃতীয় খেলায় হারল মুর্শিদাবাদ।

বেঙ্গল টি - ২০ লিগে জয়ের ধারায় ফিরতেই পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল শ্রাচী রাঢ় টাইগার্স। বুধবার ইডেন গার্ডেন্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুর্শিদাবাদ কিংসকে হারিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নিল শাহবাজ আহমেদের দল। অন্যদিকে, টুর্নামেন্টে টানা তৃতীয় পরাজয়ের মুখ দেখতে হল মুর্শিদাবাদকে।

টস জিতে বুধবার প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুর্শিদাবাদ কিংস। এরপর ব্যাটিংয়ে নেমেই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে এদিন দেখা যায় রাঢ়ের ব্যাটসম্যানদের। শুভম দে সিনিয়রের ঝকঝকে ৫১ রানের ইনিংস দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। তাঁকে যোগ্য সঙ্গত করেন সুমিত নাগ। সে - ৩৭ রান করেছে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে শ্রাচী রাঢ় টাইগার্স। মুর্শিদাবাদের হয়ে নূরুদ্দিন মন্ডল ও সক্ষম চৌধুরী দুটি করে উইকেট নেন। এদিকে,

১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মুর্শিদাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়ে তারা। অভিষেক কুমার রামনের ৪৭ রানের লড়াকু ইনিংসও দলের হারের ব্যবধান কমাতে পারেনি। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় ১৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে মুর্শিদাবাদের সংগ্রহ ছিল ১২১ রান। রাঢ়ের হয়ে রোহিত কুমার ও রাহুল প্রসাদ তিনটি করে উইকেট নেন, অধিনায়ক শাহবাজ আহমেদের ঝুলিতে যায় দুটি উইকেট। ফলে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে এদিন রাঢ় টাইগার্স।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande