বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে মহিলাদের খেলায় এই প্রথম ইতিহাস, সুজাতা দে - ১১২ রানে অপরাজিত
কলকাতা, ১৩ জুন (হি. স.) : বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে ইতিহাস গড়ল আ্যডামাস হাওড়া ওয়ারিয়র্স-এর ওপেনার সুজাতা দে। শনিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে সে ৫৩ টি বলে অপরাজিত - ১১২ রান করেছে ও মহিলা ক্রিকেটারদের মধ্যেই প্রথম শতরানের
সুজাতা দে


কলকাতা, ১৩ জুন (হি. স.) : বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে ইতিহাস গড়ল আ্যডামাস হাওড়া ওয়ারিয়র্স-এর ওপেনার সুজাতা দে। শনিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে সে ৫৩ টি বলে অপরাজিত - ১১২ রান করেছে ও মহিলা ক্রিকেটারদের মধ্যেই প্রথম শতরানের নজির গড়ে তুলল এই টুর্নামেন্টে। এদিন তাঁর ইনিংসে রয়েছে ১৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। সুজাতার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে হাওড়ার দলগত স্কোর ৩ উইকেটে ১৭৮ রান। এর জবাবে সোবিসকো স্ম্যাসার্স মালদা ১৯.১ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায়। হাওড়ার পক্ষে দিশা চন্দক ও শ্রেয়সী আইচ ৩টি করে উইকেট নেয়। মালদার পক্ষে মমতা কিস্কু সর্বোচ্চ - ২৪ রান করে।

অন্যদিকে, দিনের প্রথম ম্যাচে জয় পায় সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। রশ্মি মেদিনীপুর উইজার্ডস - কে ৪০ রানে হারায় তারা। শিলিগুড়ি আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রান তোলে, যেখানে স্নেহা গুপ্ত করে - ৬৯ রান। এর জবাবে মেদিনীপুর ৬ উইকেটে ১২৮ রানে থেমে যায়। এই ম্যাচে ব্যাট ও বল দুই বিভাগেই দাপট দেখিয়ে দিনের সেরা পারফরম্যান্স তুলে ধরে শিলিগুড়ি শিবির। আজকের দুটি ম্যাচ মিলিয়ে নারী ক্রিকেটে নতুন প্রতিভার উত্থান ও প্রতিযোগিতার উত্তেজনা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande