বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে ইডেন গার্ডেন্সে পুরুলিয়াকে হারিয়ে শীর্ষে শিলিগুড়ি
কলকাতা, ১৩ জুন (হি. স.) : বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে শনিবার পুরুলিয়াকে হারিয়ে শীর্ষে পৌঁছেছে শিলিগুড়ি। চলতি বেঙ্গল টি২০ লিগে প্রথম হারের স্বাদ পেল নোভাস রয়্যালস পুরুলিয়া। ইডেন গার্ডেন্সে এদিন শিলিগুড়ির কাছে ৬১ রানে হেরে গেল ও পয়েন্ট তালিকার শ
বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে ইডেন গার্ডেন্সে পুরুলিয়াকে হারিয়ে শীর্ষে শিলিগুড়ি


কলকাতা, ১৩ জুন (হি. স.) : বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে শনিবার পুরুলিয়াকে হারিয়ে শীর্ষে পৌঁছেছে শিলিগুড়ি।

চলতি বেঙ্গল টি২০ লিগে প্রথম হারের স্বাদ পেল নোভাস রয়্যালস পুরুলিয়া। ইডেন গার্ডেন্সে এদিন শিলিগুড়ির কাছে ৬১ রানে হেরে গেল ও পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে নামল পুরুলিয়া। অন্যদিকে, দুর্দান্ত জয়ের সুবাদে শীর্ষে উঠেছে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স।

শনিবার টসে জিতে খেলায় প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পুরুলিয়া। নির্ধারিত ২০ ওভারে শিলিগুড়ি ৬ উইকেটে তোলে ১৭৩ রান। দলের হয়ে ঝোড়ো ইনিংস উপহার এবং স্নেহাশিস সাহা - ৬৮ রান ও করণ লাল - ৪৪ রান। পুরুলিয়ার হয়ে দুটি করে উইকেট নেয় - মিথিলেশ দাস ও প্রীতম চক্রবর্তী।

এর জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই যদিও চাপে পড়ে পুরুলিয়ার ব্যাটিং লাইনআপ। ১৬.৪ ওভারে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করে অঙ্কুর পাল। শিলিগুড়ির হয়ে বল হাতে বিধ্বংসী পারফরম্যান্স করে বিশাল ভাটি - অখিলেশ যাদব জুটি। দুজনেই নেয় তিনটি করে উইকেট। মাত্র ৪ ওভার বল করে ৬ রান দিয়ে দুটি উইকেট নেয় শিবম ভারতী।

এই জয়ের ফলে টুর্নামেন্টের শীর্ষে নতুন উত্তেজনা তৈরি করল শিলিগুড়ি স্ট্রাইকার্স।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande