জাতীয় মহিলা বক্সিং রেফারি হলেন অসমকন্যা নগাঁওয়ের নীলাক্ষী শইকিয়া
গুয়াহাটি, ১০ জুন (হি.স.) : জাতীয় মহিলা বক্সিং রেফারি হলেন অসমকন্যা নগাঁও জেলার বাসিন্দা নীলাক্ষী শইকিয়া। জাতীয়স্তরে বক্সিং রেফারি হিসেবে যোগ্যতা অর্জন করে নগাঁও জেলার জন্য গৌরব বয়ে এনেছেন নীলাক্ষী। সম্প্রতি গোলাঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত কাজিরঙ
অসমকন্যা নীলাক্ষী শইকিয়া (ফাইল ফটো)


গুয়াহাটি, ১০ জুন (হি.স.) : জাতীয় মহিলা বক্সিং রেফারি হলেন অসমকন্যা নগাঁও জেলার বাসিন্দা নীলাক্ষী শইকিয়া। জাতীয়স্তরে বক্সিং রেফারি হিসেবে যোগ্যতা অর্জন করে নগাঁও জেলার জন্য গৌরব বয়ে এনেছেন নীলাক্ষী।

সম্প্রতি গোলাঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত কাজিরঙা রাইনো কাপ প্রফেশনাল বক্সিং লিগের সঙ্গে আয়োজিত জাতীয় রেফারি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে নীলাক্ষী শইকিয়া এই সাফল্য অর্জন করেছেন। আসাম বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে আয়োজিত এই প্রফেশনাল বক্সিং লিগ ছিল অসমে অনুষ্ঠিত প্রথম পেশাদার বক্সিং লিগ।

প্রতিযোগিতায় অসম, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, গোয়া এবং লাদাখ সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন।

প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত জাতীয় রেফারি পরীক্ষায় আগ্রহীদের জাতীয় স্বীকৃতি পাওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে নীলাক্ষী শইকিয়া জাতীয় রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি নগাঁও জেলার প্রথম মহিলা হিসেবে এই যোগ্যতা অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন।

তাঁর এই সাফল্যকে নগাঁও সহ রাজ্যের ক্রীড়া মহল স্বাগত জানিয়েছে। অনেকে এটিকে জেলার ক্রীড়া পরিচালনা ও বক্সিং ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মনে করছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande