পেড্ডি : মুক্তির ষষ্ঠ দিনে ছবির দৈনিক আয় ৯.৬৫ কোটি টাকা
মুম্বই, ৯ জুন ( হি.স.): মুক্তির পর থেকেই বক্স অফিসে জারি অভিনেতা রাম চরণের ছবি ''পেড্ডি -র দাপট। ছবিটির পরিচালনায় বুচি বাবু সানা। ছবিটিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। বুধবার বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির ষষ্ঠ দি
পেড্ডি : মুক্তির ষষ্ঠ দিনে ছবির দৈনিক আয় ৯.৬৫ কোটি টাকা


মুম্বই, ৯ জুন ( হি.স.): মুক্তির পর থেকেই বক্স অফিসে জারি অভিনেতা রাম চরণের ছবি 'পেড্ডি -র দাপট। ছবিটির পরিচালনায় বুচি বাবু সানা। ছবিটিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।

বুধবার বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির ষষ্ঠ দিনে ''পেড্ডি' আয় করেছে ৯.৬৫ কোটি টাকা । ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ১৭৯.৩৫ কোটি টাকা । ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ২৬১.২৩ কোটি টাকা। রাম চরণ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন দিব্যেন্দু, বোমান ইরানি এবং শিব রাজকুমারের মত কলাকুশলীরা ।

অন্যদিকে , বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে অভিনীত ছবি হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়' মুক্তির পঞ্চম দিনে আয় করেছে,৩.৫০ কোটি টাকা। ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ৩১ কোটি টাকা। তবে, ১২ জুন 'ম্যায় ওয়াপাস আউঙ্গা', 'গভর্নর' এবং 'ভারত ভাগ্য বিধাতা'-র মতো নতুন ছবিগুলোর মুক্তির কারণে বক্স অফিসে তৈরি হতে পারে জোর প্রতিযোগিতা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande