পচা ডিম হাতে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ, পদত্যাগের দাবিতে সরব রামনগর ১ পঞ্চায়েতের বাসিন্দারা
রানাঘাট, ১৩ জুন (হি. স.) : নদিয়ার রানাঘাটে রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী আঢ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকার বাসিন্দারা। শনিবার পচা ডিম ও প্ল্যাকার্ড হাতে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদ
প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ


রানাঘাট, ১৩ জুন (হি. স.) : নদিয়ার রানাঘাটে রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী আঢ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকার বাসিন্দারা। শনিবার পচা ডিম ও প্ল্যাকার্ড হাতে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। রাস্তায় জল জমে থাকছে, নিকাশি ব্যবস্থা বেহাল এবং রাতে রাস্তার আলো না থাকায় চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এছাড়াও পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, প্রধান হিসেবে তাপসী আঢ্য এলাকার উন্নয়নে ব্যর্থ হয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাই অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করা হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাপসী আঢ্য পূর্বে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও পরে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে পঞ্চায়েত প্রধান হন। বর্তমানে তিনি শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রধানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিনের বিক্ষোভ ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। যদিও অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande