বিশ্বকাপ শুরুর দিনে ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রয়াণ
কলকাতা, ১৩ জুন(হি.স.) :ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা শুরুর দিনে চিরবিদায় নিলেন ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ব্রিতো। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার এক বিবৃতিতে ৮৫ বছর বয়সে প্রাক্তন এই ডিফেন্ডারের মৃত্যুর খবর
বিশ্বকাপ শুরুর দিনে ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রয়াণ


কলকাতা, ১৩ জুন(হি.স.) :ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা শুরুর দিনে চিরবিদায় নিলেন ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ব্রিতো।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার এক বিবৃতিতে ৮৫ বছর বয়সে প্রাক্তন এই ডিফেন্ডারের মৃত্যুর খবর জানিয়েছে। একই সঙ্গে গভীর শোক প্রকাশ করেছে এবং স্বজন, বন্ধু ভক্তদের সমবেদনা জানিয়েছে।

সিবিএফ প্রধান সামির চাউদ বলেছেন, ব্রাজিলের ফুটবলে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন ব্রিতো।

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সেরা ডিফেন্ডারদের একজন ব্রিতো। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার ভূমিকা আমাদের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমাদের দেশের একজন আইডলের প্রতি আমার শ্রদ্ধা। তার লড়াকু মানসিকতা বিশ্বকাপে আমাদের খেলোয়াদের প্রতিদ্বন্দ্বিতা করতে অনুপ্রেরণা যোগাবে।”

১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত খেলেন ব্রাজিল জাতীয় দলে। তার খেলা ৬১ ম্যাচের ৪৫ ম্যাচে জয় পায় লাতিন আমেরিকার দেশটি, ড্র করে ১১ ম্যাচ, হারে কেবল পাঁচটিতে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande