
কলকাতা, ১৩ জুন (হি. স.) : রাজ্য জুড়ে অবৈধ বাংলাদেশীদের ধরপাকড় অভিযানের মধ্যে রাজগঞ্জের ফাটাপুকুরে তৈরি হোল্ডিং সেন্টারে বৃহস্পতিবার থেকে ২৬ জনকে অস্থায়ীভাবে রাখা হয়েছে। শনিবার পর্যন্ত সেখানে তাদের মধ্যেই রয়েছে ৭ জন শিশু ও ১৫ জন মহিলা। ঘটনায় প্রকাশ, তারা প্রায় ৩ - ৪ বছর আগে চোরাই পথে ভারতে আসে এবং রিকশাচালক বা রঙ মিস্ত্রির মতো ছোটখাট কাজের সঙ্গেই যুক্ত ছিল।
পুলিশ জানিয়েছে, ইসলামপুরের দিক থেকে বাসে করে তাঁদের ফাটাপুকুরে আনা হয়। এদিকে, সেন্টারটি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে, চারিদিকে টিনের ঘেরা, ভেতরে থাকা - খাওয়া ও বাথরুমের ব্যবস্থা রয়েছে। ২৪ ঘণ্টা নজরদারির জন্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তবে ধারণা বিএসএফ, সীমান্ত রক্ষী- বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত