অবসরের ঘোষণা দিলেন নিউ জিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন
কলকাতা, ১৩ জুন(হি.স.) : নিউ জিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গতকাল শুক্রবার। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার মনে করেন এটিই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। নিজের ব্যক্তিগত রান
অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন


কলকাতা, ১৩ জুন(হি.স.) : নিউ জিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গতকাল শুক্রবার।

৩৫ বছর বয়সী এই ক্রিকেটার মনে করেন এটিই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। নিজের ব্যক্তিগত রানের রেকর্ডের চেয়ে দলের ভবিষ্যতের কথা চিন্তা করে, নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ করে দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন।

সব ফরম্যাট মিলিয়ে ১৯,৩৪৬ রান নিয়ে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কেরিয়ার শেষ করলেন

কেন উইলিয়ামস। তাঁর রয়েছে মোট ৪৮টি সেঞ্চুরি। তাঁর এই বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ারে (যা নিউ জিল্যান্ডের হয়ে যেকোনও ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ) তিনি মোট ৩৩টি টেস্ট সেঞ্চুরি এবং ১৫টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন।

তার নেতৃত্বে নিউ জিল্যান্ড ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করে এবং ২০১৯ ও ২০২১ সালের বিশ্বকাপের ফাইনালে খেলে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande