বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার, চাঞ্চল্য দুর্গাপুরে
দুর্গাপুর, ১৩ জুন (হি. স.):- বিয়ের আর মাত্র একদিন বাকি ছিল। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু তার আগেই প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়া এলাকায়। শনিবার স
আত্মহত্যা


দুর্গাপুর, ১৩ জুন (হি. স.):- বিয়ের আর মাত্র একদিন বাকি ছিল। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু তার আগেই প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়া এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি গাছ থেকে এক যুবক ও এক তরুণীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বিউটি বাগদি (১৯) ও সুকুমার বাগদি (২৩)। বিউটির বাড়ি জামগড়া এলাকায় এবং সুকুমারের বাড়ি অন্ডালের দক্ষিণখণ্ডে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সুকুমার বিবাহিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে বিউটির বিয়ে অন্যত্র ঠিক করা হয়। রবিবার বিউটির বিয়ে হওয়ার কথা ছিল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। বিউটির আত্মীয় বিধান বাগদি জানান, দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও পারিবারিক কারণে বিউটির বিয়ে অন্যত্র স্থির করা হয়েছিল।প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশের অনুমান। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার ও গোটা এলাকাজুড়ে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande