মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূলের হাইভোল্টেজ বৈঠক, নতুন কমিটি ঘোষণা করে কড়া বার্তা সৌগত রায়ের
কলকাতা, ১৩ জুন (হি.স.) : বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদদের স্বাক্ষর সংবলিত প্রস্তাব পত্র প্রকাশ্যে আসার পর, শনিবার রাতে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে বর্ষীয়ান সাংসদ সৌ
সৌগত রায়


কলকাতা, ১৩ জুন (হি.স.) : বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদদের স্বাক্ষর সংবলিত প্রস্তাব পত্র প্রকাশ্যে আসার পর, শনিবার রাতে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে বর্ষীয়ান সাংসদ সৌগত রায় সাংবাদিকদের জানান, দলের জাতীয় কর্মসমিতির এই বৈঠকে সংগঠনকে শক্তিশালী করা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সৌগত রায় আরও জানান, জাতীয় কর্মসমিতিতে তাঁকে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, যাঁরা দল ছেড়ে চলে গেছেন বা অবাধ্য আচরণ করছেন, সেই সমস্ত নেতাদের সংগঠন থেকে পুরোপুরি আলাদা করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সংগঠনে একাধিক নতুন নাম ও দায়িত্ব ঘোষণা করা হয়েছে। অর্ণব বন্দ্যোপাধ্যায়কে যুব সভাপতি, আলফা আহমদকে মহিলা সভাপতি, কুণাল ঘোষকে উত্তর কলকাতার সভাপতি এবং মোশারফ হোসেনকে সংখ্যালঘু সেলের সভাপতি করা হয়েছে।

সৌগত বাবু জানান, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর চলা কথিত হামলা, মারধর, হেনস্থা এবং দলীয় কার্যালয়গুলোতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এই বৈঠকে। এমনকি ৪০০০ ইভিএম পুড়িয়ে দেওয়ার ঘটনারও বৈঠকে নিন্দা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এই বৈঠকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মহুয়া মৈত্র, বিমান বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতা যুক্ত ছিলেন। তাঁর মতে, এটি ছিল একটি অত্যন্ত ব্যাপক ও পূর্ণাঙ্গ বৈঠক, যেখানে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়গুলোকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, তৃণমূল নেতাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির লাগাতার তল্লাশি অভিযান নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন সৌগত রায়। তিনি অভিযোগ করেন, এই সমস্ত পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিজেপির রাজনীতি কেবলই প্রতিহিংসার ওপর টিকে রয়েছে এবং তারা বিরোধী নেতাদের হেনস্থা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande