
লন্ডন, ১৩ জুন (হি.স.): উইম্বলডনের পুরস্কারের অর্থ ২০ শতাংশ বৃদ্ধিকে এই খেলার শীর্ষস্থানীয় খেলোয়াড়রা একটি “উল্লেখযোগ্য অগ্রগতি” হিসেবে স্বাগত জানিয়েছেন।
অল-ইংল্যান্ড ক্লাব ঘোষণা করেছে যে, এই বছরের টুর্নামেন্টের মোট পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৬৪.২ মিলিয়ন পাউন্ড (৮৫.৭ মিলিয়ন ডলার) করা হয়েছে।
উইম্বলডনের একক চ্যাম্পিয়নরা এখন প্রত্যেকে ৩৬ লক্ষ পাউন্ড করে পাবেন।
উইম্বলডনে প্রথম রাউন্ডে পরাজিতদেরও মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে, এই পর্যায়ে পরাজিত খেলোয়াড়দের জন্য ৮০,০০০ পাউন্ড বরাদ্দ রয়েছে।
সাম্প্রতি ফ্রেঞ্চ ওপেনের আগে বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড় গণমাধ্যমের কাছে এনিয়ে প্রতিবাদ জানানোর পর উইম্বলডনের এই পারিশ্রমিক বৃদ্ধির ঘটনাটি ঘটেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি