গ্রেফতার তৃণমূল নেতা রাজু নস্কর-ঘনিষ্ঠ ৪
কলকাতা, ১৪ জুন (হি.স.): বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর-ঘনিষ্ঠ ৪ জন গ্রেফতার। ধৃতদের নাম শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস ও রাজেশ মল্লিক। শনিবার রাতে তাদের গ্রেফতার করেছে গুন্ডাদমন শাখার পুলিশ। শ্যামপুকুর থানায় অস্ত্র আইনে অভিযোগের ভিত্তিতে তাদের
গ্রেফতার তৃণমূল নেতা রাজু নস্কর-ঘনিষ্ঠ ৪


কলকাতা, ১৪ জুন (হি.স.): বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর-ঘনিষ্ঠ ৪ জন গ্রেফতার। ধৃতদের নাম শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস ও রাজেশ মল্লিক। শনিবার রাতে তাদের গ্রেফতার করেছে গুন্ডাদমন শাখার পুলিশ। শ্যামপুকুর থানায় অস্ত্র আইনে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রাজু নস্কর বেলেঘাটার স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত। সে প্রমোটার ছিল বলে জানা গিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে বেলেঘাটার এক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই সময় রাজুকে গ্রেফতার করা হয়। এবার গ্রেফতার তার ৪ জন শাগরেদ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande