
মুর্শিদাবাদ, ১৪ জুন (হি.স.): রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত এলাকা আটরসিয়া গ্রামে। মৃতার নাম নার্গিস খাতুন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রান্নাঘরে কাজ করছিলেন ওই মহিলা। সেই সময় আচমকাই সিলিন্ডার থেকে গ্যাস লিক করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে গোটা রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হন নার্গিস খাতুন। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ