বেলডাঙায় বোমাবাজির ঘটনায় গ্রেফতার দুই, পেশ আদালতে
মুর্শিদাবাদ, ১৪ জুন (হি.স.): পুরনো বিবাদের জেরে মুর্শিদাবাদের বেলডাঙায় শনিবার রাতে দুই পক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছায় বড়ঞা থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু''জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম
বেলডাঙায় বোমাবাজির ঘটনায় গ্রেফতার দুই, পেশ আদালতে


মুর্শিদাবাদ, ১৪ জুন (হি.স.): পুরনো বিবাদের জেরে মুর্শিদাবাদের বেলডাঙায় শনিবার রাতে দুই পক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছায় বড়ঞা থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম নিজামুদ্দিন শেখ ও নেকবর মল্লিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলডাঙা গ্রামের ওই দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিবাদ চলছিল। শনিবার রাতে সেই বিবাদ চরম আকার ধারণ করে| দু'পক্ষই বোমা ছুঁড়তে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বড়ঞা থানার পুলিশ। রাতেই অভিযান চালিয়ে দুই অভিযুক্ত নিজামুদ্দিন শেখ ও নেকবর মল্লিককে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ।

রবিবার ধৃতদের আদালতে পেশ করা হয়। ধৃতদের ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় তদন্তকারীদের তরফে। অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীরা জামিনের আবেদন পেশ করলেও সেই আর্জি খারিজ হয়ে যায়। ধৃতদের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande