হরিহরপাড়ায় যাত্রিবাহী অটো উল্টে আহত তিন
মুর্শিদাবাদ, ১৪ জুন (হি.স.): ফের পথ দুর্ঘটনা রাজ্য সড়কে। যাত্রিবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুতর জখম হলেন তিন জন মহিলা যাত্রী। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া-রাধানগরঘাট রাজ্য সড়কের উপর ট্যাংরামারি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাক
হরিহরপাড়ায় যাত্রিবাহী অটো উল্টে আহত তিন


মুর্শিদাবাদ, ১৪ জুন (হি.স.): ফের পথ দুর্ঘটনা রাজ্য সড়কে। যাত্রিবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুতর জখম হলেন তিন জন মহিলা যাত্রী। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া-রাধানগরঘাট রাজ্য সড়কের উপর ট্যাংরামারি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে যাত্রী নিয়ে একটি অটো হরিহরপাড়া থেকে আমতলার দিকে যাচ্ছিল। ট্যাংরামারির কাছাকাছি পৌঁছাতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝেই উল্টে যায় দ্রুতগতির অটোটি। গাড়ির ভেতরে থাকা যাত্রীদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, যান্ত্রিক গোলযোগ নাকি চালকের অসাবধানতা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande