নাগরোটার পথদুর্ঘটনায় হরিয়ানার তিন বাসিন্দার মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার
জম্মু, ১৪ জুন (হি.স.) : জম্মু ও কাশ্মীরের নাগরোটা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হরিয়ানার তিন বাসিন্দার মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। রবিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রীর দফতর জ
নাগরোটার পথদুর্ঘটনায় হরিয়ানার তিন বাসিন্দার মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার


জম্মু, ১৪ জুন (হি.স.) : জম্মু ও কাশ্মীরের নাগরোটা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হরিয়ানার তিন বাসিন্দার মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

রবিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রীর দফতর জানায়, নাগরোটার কাছে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হরিয়ানার পাঁচ বাসিন্দাকে নিয়ে যাচ্ছিল একটি গাড়ি, সেটির সঙ্গে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত আরও এক ব্যক্তি জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুর্ঘটনায় আহত দু'জনের চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলেও মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande