(আপডেট) তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদের এন সি পি আই-তে যোগদানের ঘোষণা
নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.) : তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ সামিল হচ্ছেন এন সি পি আই- তে। রবিবার রাজধানী দিল্লিতে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টিতে যোগদানের বিষয়ে জানিয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এদিন সংবাদ মাধ্যমের প্রতি
তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা এনসিপি'তে যোগদান


নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.) : তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ সামিল হচ্ছেন এন সি পি আই- তে। রবিবার রাজধানী দিল্লিতে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টিতে যোগদানের বিষয়ে জানিয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নেতৃত্বেই কাজ করতে আগ্রহী তাঁরা। উল্লেখ্য, রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন ২০ জন সাংসদ। আর এর পরেই বিভিন্ন সূত্র মারফত খবর ছড়িয়ে পড়ে, যে কোনও রকম আইনি জটিলতা এড়াতে তৃণমূল ছেড়ে নতুন দলে যোগ দিতে চলেছেন জোড়াফুল প্রতীকে জিতে আসা ২০ জন সাংসদ।

প্রাথমিকভাবে রাজনৈতিক পরিসরে চর্চা ছিল যে, এই ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ দলটির প্রতিষ্ঠা হয়েছিল ত্রিপুরায়। তবে পরে আবার উঠে এসেছে এক সম্পূর্ণ ভিন্ন তথ্য। বিভিন্ন সূত্র ঘেঁটে যে তথ্য পাওয়া যাচ্ছে, নতুন দলের ঠিকানা পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande