
কলকাতা, ১৪ জুন (হি.স.): জাল সই কাণ্ডে রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ভবানী ভবন থেকে বের হলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সিআইডি-র তলব পেয়ে বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ ভবানী ভবনে আসেন তিনি। সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ তিনি বেরিয়ে যান সিআইডি দফতর থেকে।
এদিন কুণাল ঘোষকেও চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি| ভবানী ভবন থেকে বেরিয়ে কুণাল জানান, তদন্তে সহযোগিতা করেছেন তিনি। পরে সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির উদ্দেশে রওনা হন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ