আগামীকাল সোমবার শিলচরে জিসি বিবিদ্যালয়ে ‘দেবর্ষি নারদ জয়ন্তী’ উপলক্ষ্যে বক্তৃতানুষ্ঠান
শিলচর (অসম), ১৪ জুন (হি.স.) : দেশ ও সমাজের প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করার ক্ষেত্রে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে সংবাদমাধ্যম সরকারের সমালোচনামূলক অবস্থান গ্রহণ করে সুস্থ গণতন্ত্র রক্ষায় বিশেষ দায়ি
দেবর্ষি নারদ_প্রতিনিধিত্বমূলক চিত্র


শিলচর (অসম), ১৪ জুন (হি.স.) : দেশ ও সমাজের প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করার ক্ষেত্রে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে সংবাদমাধ্যম সরকারের সমালোচনামূলক অবস্থান গ্রহণ করে সুস্থ গণতন্ত্র রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করে। সংবাদ জগতের আলোকবর্তিকা, আদি সাংবাদিক দেবর্ষি নারদও দেবলোককে বিভিন্ন বিষয়ে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এরই প্রেক্ষাপটে আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় শিলচরে অবস্থিত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘দেবর্ষি নারদ জয়ন্তী’ উপলক্ষ্যে বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণ অসম প্রান্ত এক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে।

বিশ্ব সংবাদ কেন্দ্র, দক্ষিণ অসম প্রান্তপ্রমুখ মনোজ ঘোষ জানান, ‘দেবর্ষি নারদ জয়ন্তী’র অনুষ্ঠানে প্ৰধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্ষেত্র প্রচারপ্রমুখ সুনীল মোহান্তি, থাকবেন বিশ্ব সংবাদ কেন্দ্র, দক্ষিণ অসম প্রান্ত মুখ্য সংরক্ষক অসিত চক্রবর্তী।

অনুষ্ঠানে উদ্দেশ্য সম্পর্কে মনোজ ঘোষ জানান, মহাজগতের সর্বপ্রথম সাংবাদিক হিসেবে মহর্ষি নারদমুনির নাম সর্বজনবিদিত। তিনি প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র ছিলেন। স্বর্গ, মর্ত্য ও পাতাললোকের দেবতা, দানব এবং মানবসমাজের মধ্যে সংবাদ ও বার্তা আদান-প্রদানের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে তিনি পরিচিত। সমাজকল্যাণের উদ্দেশ্যে সর্বত্র সংবাদ পরিবেশন করে তিনি সাংবাদিকতার আদর্শকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে তাঁর আবির্ভাব দিবস উপলক্ষ্যে প্রতি বছর ‘দেবর্ষি নারদ জয়ন্তী’ পালিত হয়।

আগামীকালের অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করে আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি অনুষ্ঠান শুরু হওয়ার অন্তত দশ মিনিট আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে আবেদন জানান মনোজ ঘোষ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande