দিল্লিতে ফের খুন, এবার গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে ফের খুন, এবার পূর্ব দিল্লির গাজীপুর এলাকায় ১৮ বছর বয়সী এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। রবিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, পূর্ব দিল্লির গাজীপুর এলাকার একটি পার্কে ১৮ বছর বয়সী এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হ
দিল্লিতে ফের খুন, এবার গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা


নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে ফের খুন, এবার পূর্ব দিল্লির গাজীপুর এলাকায় ১৮ বছর বয়সী এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। রবিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, পূর্ব দিল্লির গাজীপুর এলাকার একটি পার্কে ১৮ বছর বয়সী এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মৃতের নাম - রাজকুমার। পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা দায়ের করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে ময়ূর বিহার ফেজ-৩-এর একটি পার্কে ঘটনাটি ঘটে; সেখানে রাজকুমারকে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাকে দ্রুত লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে নিহতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে এমন ঘটনা আগে কখনও ঘটেনি; এটাই প্রথমবার। আমরা এমন কিছু কখনও দেখিনি। নিহতের কাকা বলেন, সে আমার ভাইপো ছিল। আমরা রাত সাড়ে ১১টা নাগাদ খবর পাই। আমরা যখন পৌঁছই, ততক্ষণে সে মারা গিয়েছিল। তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande