বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে দু'টি গাড়ির সংঘর্ষ, তিন শ্রমিক গুরুতর আহত
জালৌন, ১৪ জুন (হি.স.): উত্তর প্রদেশের জালৌন জেলায় বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে দু''টি গাড়ির সংঘর্ষে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ মারা যাননি, ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, জালৌন জেলায় বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে দু'টি গাড়ির সংঘর্ষ, তিন শ্রমিক গুরুতর আহত


জালৌন, ১৪ জুন (হি.স.): উত্তর প্রদেশের জালৌন জেলায় বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে দু'টি গাড়ির সংঘর্ষে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ মারা যাননি, ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, জালৌন জেলায় বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে দু'টি গাড়ির সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।

জালৌনের সার্কেল অফিসার শৈলেন্দ্র বাজপেয়ী জানান, 'রবিবার সকাল ৮টা নাগাদ বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে দিয়ে একটি ডিসিএম গাড়িতে করে শ্রমিকরা আলিগড় থেকে মহুয়ার দিকে যাচ্ছিলেন; একই সময়ে একটি ডাম্পার এটাওয়ার দিকে যাচ্ছিল। ২০৮.৫ মাইলস্টোনের কাছে গাড়ি দু'টির মধ্যে সংঘর্ষ হয় এবং ডিসিএম-এর ভেতরে বসে থাকা কয়েকজন শ্রমিক আঘাত পান। এই দুর্ঘটনায় তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য ওরাই-এর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।'

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande