প্রতিকূল পরিস্থিতিতে সরবরাহ যাতে বিঘ্নিত না হয়, তা প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন : নির্মলা সীতারমন
বেঙ্গালুরু, ১৪ জুন (হি.স.): প্রতিকূল পরিস্থিতিতে সরবরাহ যাতে বিঘ্নিত না হয়, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিত করেছেন, জোর দিয়ে বললেন কেন্দ্ৰীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার বেঙ্গালুরুতে আয়োজিত ''বিকশিত ভারত'' বিষয়ক এক অনুষ্ঠানে কেন্দ্র
নির্নলা সীতারমন


বেঙ্গালুরু, ১৪ জুন (হি.স.): প্রতিকূল পরিস্থিতিতে সরবরাহ যাতে বিঘ্নিত না হয়, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিত করেছেন, জোর দিয়ে বললেন কেন্দ্ৰীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার বেঙ্গালুরুতে আয়োজিত 'বিকশিত ভারত' বিষয়ক এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা (রাহুল গান্ধী) যখনই কথা বলেন, তখন তাঁর বক্তব্যে সবকিছুকে হেয় করার এবং ভারতের জনগণের প্রাপ্তিকে খাটো করে দেখার প্রবণতা থাকে।

নির্মলা বলেছেন, ভারতের জন্য কোনও বিপর্যয় অপেক্ষা করছে না, আইএমএফ মূল্যায়নের সময় এপ্রিল-মে মাসে এবং পরবর্তীতে অক্টোবরে—উভয় সময়েই এমন তথ্য তুলে ধরেছে যা প্রমাণ করে যে ভারত এখনও বিশ্বের দ্রুততম ক্রমবর্ধনশীল অর্থনীতি। এমনকি মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং হরমুজ প্রণালীতে সৃষ্ট বিঘ্ন সত্ত্বেও, বিষয়টি কেবল অপরিশোধিত তেল বা এলপিজি-র দামের মধ্যেই সীমাবদ্ধ নয়। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিত করছেন যেন সরবরাহে কোনও ব্যাঘাত না ঘটে। অর্থনীতি ও সাধারণ পরিবারের প্রতি তাঁর মনোযোগ ঠিক এভাবেই নিবদ্ধ থাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande