ওমানে ভারতীয় নাগরিকের মৃত্যু, মরদেহ দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস
নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : ওমানে এক বাণিজ্যিক জাহাজে চিকিৎসাজনিত কারণে ভারতীয় নাগরিক নিশান্ত উর্থনাথনের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। রবিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক বার্
ওমানে ভারতীয় নাগরিকের মৃত্যু, মরদেহ দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস


নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : ওমানে এক বাণিজ্যিক জাহাজে চিকিৎসাজনিত কারণে ভারতীয় নাগরিক নিশান্ত উর্থনাথনের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস।

রবিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক বার্তায় ভারতীয় দূতাবাস জানায়, মৃতের পরিবার, জাহাজের ক্রু সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। নিশান্ত উর্থনাথনের মরদেহ দ্রুত জাহাজ থেকে নামিয়ে দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ করতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে।

নিশান্ত উর্থনাথনের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও, দূতাবাসের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande