
জম্মু, ১৪ জুন (হি.স.): জম্মুর উপকণ্ঠে পালৌরার বিএসএফ শিবিরে এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের (এএসআই) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম লাল সিং। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। রবিবার সকালে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে বিএসএফ ও পুলিশের শীর্ষ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কেন তিনি আত্মঘাতী হলেন, নেপথ্যে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ