রাজা উৎসব মানুষকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলার কথা মনে করায় : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার দেশবাসীকে রাজা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি জানান, এই রাজা উৎসব মানুষকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলার কথা মনে করিয়ে দেয়। রবিবার এক্স মাধ্যমে শুভেচ্ছা বার্
দেশবাসীকে রাজা উৎসবের শুভেচ্ছা রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার দেশবাসীকে রাজা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি জানান, এই রাজা উৎসব মানুষকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলার কথা মনে করিয়ে দেয়। রবিবার এক্স মাধ্যমে শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি জানান, ফসল তোলার উৎসব 'রাজা' উপলক্ষ্যে আমি দেশবাসীকে এবং বিশেষ করে ওড়িশার জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্ষাকালের এই মনোরম উৎসবটি পৃথিবী, মাতৃশক্তি এবং মেঘের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পালন করা হয়। পিঠা, পান এবং দোলনা খেলার আনন্দের মাঝে 'রাজা' উৎসব আমাদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে জীবনযাপনের বার্তা দেয়। আমি আশা করি, 'রাজা' উৎসবের এই বিশেষ চেতনা আমাদের দেশ গঠনে নিজেদের নিয়োজিত করতে অনুপ্রাণিত করবে। 'রাজা' উৎসবের এই শুভলগ্নে আমি রাজ্যের তথা দেশের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande