কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার বরপেটা শহরে সংগঠিত হত্যাকাণ্ডে জড়িত তিন অভিযুক্ত
বরপেটা (অসম), ১৬ জুন (হি.স.) : রবিবার রাতে বরপেটা শহরের গায়নহাটিতে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিন অভিযুক্ত যতাক্রমে সমীরণ গায়ন, গণেন দাস এবং জিতুল ভূঞা। বরপেটার অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সমীরণ
কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার বরপেটা শহরে সংগঠিত হত্যাকাণ্ডে জড়িত তিন অভিযুক্ত


বরপেটা (অসম), ১৬ জুন (হি.স.) : রবিবার রাতে বরপেটা শহরের গায়নহাটিতে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিন অভিযুক্ত যতাক্রমে সমীরণ গায়ন, গণেন দাস এবং জিতুল ভূঞা। বরপেটার অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সমীরণ বৈশ্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাতে বরপেটা শহরের গায়নহাটিতে বিপুল গায়ন নামের এক যুবককে তাঁর বাড়ির কাছে অজ্ঞাতপরিচয় কোনও দুষ্কৃতী খুন করে ফেলে রেখে যায়। ওই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সমীরণ বৈশ্য সংবাদমাধ্যমকে জানান, মদ্যপানের ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিন অভিযুক্ত সমীরণ গায়নের বাড়িতে মদ্যপানের আসর থেকে বেরিয়ে আসার পর বাড়ির সামনে বিপুল গায়নকে কাঠ দিয়ে মারধর করে খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে ধৃত।

পুলিশ আধিকারিক জানান, নিহত বিপুল গায়ন এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত তিনজনের বাড়ি গায়নহাটি এলাকার কাছাকাছি অবস্থিত।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande