গোসাবায় বিদ্যাধরী নদীতে পর্যটক নৌকা ডুবি
গোসাবা, ১৬ জুন (হি.স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবায় বিদ্যাধরী নদীতে নৌকাডুবি। মঙ্গলবার সকাল বেলা ১১টা নাগাদ ‘মা একাদশী’ নামে একটি নৌকা ডুবে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকাটি নদীতে চলাচলের সময় হঠাৎ জল ঢুকতে শুরু করলে সেটিকে বাঁচানোর চেষ
গোসাবায় বিদ্যাধরী নদীতে পর্যটক নৌকা ডুবি


গোসাবা, ১৬ জুন (হি.স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবায় বিদ্যাধরী নদীতে নৌকাডুবি। মঙ্গলবার সকাল বেলা ১১টা নাগাদ ‘মা একাদশী’ নামে একটি নৌকা ডুবে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকাটি নদীতে চলাচলের সময় হঠাৎ জল ঢুকতে শুরু করলে সেটিকে বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু প্রাণপণ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত নৌকাটি নদীগর্ভে তলিয়ে যায়। তবে স্বস্তির বিষয়, দুর্ঘটনার সময় নৌকায় কেউ ছিলেন না। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। নৌকাটি কী কারণে ডুবল, তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande