
কলকাতা, ১৬ জুন (হি.স.): প্রায় সাড়ে ছ’ঘণ্টা সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ তিনি ভবানী ভবনে আসেন। সাড়ে ছ’ঘণ্টার বেশি সময় তিনি ছিলেন সেখানে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি সেখান থেকে বেরোন। রবিবারের পর মঙ্গলবার ফের ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন তিনি। রবিবার তাঁকে ডাকা হয়েছিল বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে। মঙ্গলবার ডাকা হয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের তদন্তে। সিআইডির দেওয়া সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে যান তিনি। ভবানী ভবন থেকে অভিষেক যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ