
কলকাতা, ১৬ জুন (হি.স.): সোমবার গভীর রাতে উত্তর কলকাতার বি টি রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মোটরবাইক চালক। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম শেখ সৈয়দ (২৮) এবং আসাদ জিয়া (১৭)। মাথায় দুজনেরই হেলমেট ছিল না বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১টা নাগাদ পাইকপাড়ার কাছে বি টি রোডে দু’টি মোটরবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। অভিঘাত এতটাই তীব্র ছিল যে দুটি বাইকের চালকই রাস্তায় ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে জখম হন। ঘটনার পরেই স্থানীয়রা এবং পুলিশ তাঁদের উদ্ধার করে দ্রুত আর জি কর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ