মৌরিগ্রাম স্টেশনে শৌচাগারের মধ্যে কুপিয়ে খুনের অভিযোগ
হাওড়া, ১৬ জুন (হি.স.): দক্ষিণ পূর্ব রেলের মৌরিগ্রাম স্টেশনে শৌচাগারের মধ্যে কুপিয়ে খুনের অভিযোগ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মের শৌচাগারে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরেই অভিযুক্ত
মৌরিগ্রাম স্টেশনে শৌচাগারের মধ্যে কুপিয়ে খুনের অভিযোগ


হাওড়া, ১৬ জুন (হি.স.): দক্ষিণ পূর্ব রেলের মৌরিগ্রাম স্টেশনে শৌচাগারের মধ্যে কুপিয়ে খুনের অভিযোগ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মের শৌচাগারে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরেই অভিযুক্ত পালানোর চেষ্টা করলে হাতেনাতে যাত্রীরা তাঁকে ধরে ফেলেন। দেওয়া হয় গণপিটুনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এসেছেন শালিমার জিআরপি থানার পদস্থ কর্তারা। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে অস্ত্র-সহ গ্রেফতার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সম্ভবত শৌচাগারের দরপত্র নিয়ে গোলমালের জেরে এই খুন। প্রকাশ্যে এই ঘটনায় রীতিমতো হুলস্থূল পড়ে যায়। আতঙ্কে স্টেশনে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande