দীর্ঘদিনের মানসিক অবসাদের জেরে আত্মহত্যার অভিযোগ আউরাইয়ায়
আউরাইয়া, ১৬ জুন ( হি.স.): দীর্ঘদিনের মানসিক অবসাদের জেরে আত্মহত্যার অভিযোগ উঠলো উত্তর প্রদেশের আউরাইয়ায়। সোমবার রাতে বিধুনা কসবার আম্বেদকর নগরে ঘটেছে ঘটনটি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রাজু (৬২)। সে বিধুনার আম্বেদকর নগরের বাসিন্দা ।
নয়ডায় গৃহবধূর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

আউরাইয়া, ১৬ জুন ( হি.স.): দীর্ঘদিনের মানসিক অবসাদের জেরে আত্মহত্যার অভিযোগ উঠলো উত্তর প্রদেশের আউরাইয়ায়। সোমবার রাতে বিধুনা কসবার আম্বেদকর নগরে ঘটেছে ঘটনটি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রাজু (৬২)। সে বিধুনার আম্বেদকর নগরের বাসিন্দা ।

মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতেই রাজুর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে ঘরে রাজুকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। জিজ্ঞাসাবাদে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে বিগত প্রায় ১০ বছর ধরে কঠিন রোগে আক্রান্ত ছিল রাজু । দীর্ঘদিন ধরে চিকিৎসা চলা সত্ত্বেও স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি। যার ফলে বেশ কিছু বছর ধরে মানসিক অবসাদে ভুগছিল সে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক

 rajesh pande