বিধানসভায় নির্বিঘ্নে সম্পন্ন হল সর্বদল বৈঠক
কলকাতা, ১৬ জুন (হি. স.): পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় সর্বদল বৈঠক নির্বিঘ্নে সম্পন্ন হল। মঙ্গলবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অধ্যক্ষ রথীন্দ্র বোস এই বৈঠকে পৌরহিত্য করেন। ​বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকারের আমলে আয়োজিত এই বৈঠকে বিরোধী দলগুলির বিধ
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় সর্বদল বৈঠক


কলকাতা, ১৬ জুন (হি. স.): পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় সর্বদল বৈঠক নির্বিঘ্নে সম্পন্ন হল। মঙ্গলবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অধ্যক্ষ রথীন্দ্র বোস এই বৈঠকে পৌরহিত্য করেন।

​বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকারের আমলে আয়োজিত এই বৈঠকে বিরোধী দলগুলির বিধায়করা স্বতঃস্ফূর্তভাবেই যোগদান করেন। প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা, কংগ্রেসের মেহতাব হোসেন এবং আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী ড. শঙ্কর ঘোষ-সহ বিধানসভা সচিবালয়ের কর্মীরা।

​প্রসঙ্গত, রাজ্যে নতুন সরকার গঠনের পর এই প্রথম আগামী অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করা হতে চলেছে। চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে বিধানসভায় এই বাজেট পেশ করা হবে। অবশ্য বাজেট পেশের তিন দিন আগেই কার্যত শুরু হয়ে যাচ্ছে চলতি পর্বের অষ্টাদশতম বাজেট অধিবেশন।

​এদিনের বৈঠকে সরকার পক্ষের তরফে যেমন বিরোধীদের সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে, তেমনই সভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়ে বিরোধীদের অবহিত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande