
রানিগঞ্জ, ১৬ জুন (হি.স.): জনরোষে তৃণমূল কংগ্রেসের নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া চলছে জেলায় জেলায়। এবার ডিম হামলার শিকার হলেন রানিগঞ্জে তৃণমূলের এক যুবনেতা। একটি পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবনেতাকে। মঙ্গলবার পুলিশ ভ্যানে ওঠার জন্য বাড়ি থেকে বেরতেই একের পর এক ডিম উড়ে আসে সৌমিত্রকে লক্ষ্য করে। পুলিশের ভ্যান পর্যন্ত পৌঁছনোর আগে মোটামুটি ডিমে স্নান সেরে ফেলেন ওই তৃণমূল নেতা।
উল্লেখ্য, সোমবার রাতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ একটি পুরনো মামলায় তৃণমূল নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে। এই গ্রেফতারিকে ঘিরে মঙ্গলবার থানার সামনে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা। প্রতিবাদকারীরা ডিম ছুড়ে বিক্ষোভ দেখান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ