সন্দেশখালিতে মাছের ভেড়ি দখলের চেষ্টার অভিযোগ, শেখ শাজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে থানায় অভিযোগ
সন্দেশখালি, ১৬ জুন (হি. স.):- মঙ্গলবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানার আগারহাটি এলাকায় মাছের ভেড়ি দখলের চেষ্টা, মারধর এবং বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা জনাব মল্লিক ন্যাজাট থানায় অ
ভেরি দখল


সন্দেশখালি, ১৬ জুন (হি. স.):- মঙ্গলবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানার আগারহাটি এলাকায় মাছের ভেড়ি দখলের চেষ্টা, মারধর এবং বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা জনাব মল্লিক ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি শেখ শাজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত জাকির সরদার, বাবলু মোল্লা, শফিকুল মোল্লা-সহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন।জনাব মল্লিকের দাবি, দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা তাঁকে নিজের মাছের ভেড়িতে যেতে বাধা দিচ্ছিল। অভিযোগ, সোমবার রাতে তিনি ভেড়ি থেকে ফেরার সময় রাস্তায় তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়। পাশাপাশি তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ভবিষ্যতে যেন আর ওই ভেড়িতে না যান।আহত জনাব মল্লিকের পরিবারের সদস্যরাও একই অভিযোগ করেছেন। তাঁদের দাবি, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং দীর্ঘদিন ধরেই ভয় দেখিয়ে এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।ঘটনার পর ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande