
আউরাইয়া, ১৬ জুন ( হি. স): উত্তর প্রদেশের আউরাইয়ায় ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের । ঘটনায় গুরুতরভাবে আহত আরও দুই।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শিবকুমার (৫০)। সে ফফূঁদ থানা এলাকার সিঙ্গলামউ গ্রামের বাসিন্দা। পেশায় একজন শ্রমিক এবং রংমিস্ত্রি। আহতদের নাম অমর সিং এবং রামু। এদের মধ্যে রামু ছিল নাগলা পাঠকের বাসিন্দা।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সারাদিনের কাজ শেষ করে শিবকুমার, অমর এবং রামু বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎই তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। দুর্ঘটনায় তিনজনই গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় । তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিবকুমারকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক