
কলকাতা, ১৬ জুন (হি. স.): দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি সমাজ মাধ্যম ফেসবুক পেজে লেখেন, স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী। সি.আর দাশ নামে তিনি বেশি পরিচিত। সাধারণ মানুষের কাছে দেশবন্ধু নামে খ্যাত। তাঁর সম্পদ অকাতরে সাহায্য প্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসেবে সুপরিচিত হয়ে রয়েছেন। চিত্তরঞ্জন দাশ ১৮৭০ সালে কলকাতায় এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত