
কলকাতা, ১৬ জুন (হি. স.) : প্রফুল্ল চন্দ্র রায়ের প্রয়াণ দিবসে মঙ্গলবার শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি সমাজ মাধ্যম ফেসবুক পেজে লেখেন, প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বেঙ্গল কেমিক্যালস্-এর প্রতিষ্ঠাতা আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তাঁর জন্ম অবিভক্ত বাংলার খুলনা জেলায়(বর্তমানে বাংলাদেশের অন্তর্গত)। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। মারকিউরাস নাইট্রাইট তৈরির ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য বৈজ্ঞানিক পরিমন্ডলে প্রফুল্ল চন্দ্র একজন বিজ্ঞানী হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেন। তিনি বাংলা ভাষায় প্রচুর লিখেছেন এবং অন্যদেরকেও মাতৃভাষায় লেখার জন্য উৎসাহিত করেছেন।
১৯৪৪ খ্রিষ্টাব্দের এই দিনে আচার্য প্রফুল্লচন্দ্র রায় পরলোকগমন করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত