
শিলিগুড়ি, ১৬ জুন (হি. স.) : রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার প্রথমবারের মতো কার্শিয়াং পৌঁছালেন। মুখ্যমন্ত্রী এদিন কার্শিয়াং -এর দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন।
সূত্র অনুযায়ী, বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর হেলিকপ্টারে করে তাঁর কার্শিয়াং যাওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাঁকে সড়কপথে যেতে হয়েছে।
মুখ্যমন্ত্রী কার্শিয়াং -এর গোথালস মেমোরিয়াল স্কুল মাঠে আয়োজিত একটি জনকল্যাণ শিবিরে যোগ দেন। এছাড়া মন্টেভিট গ্রাউন্ডে স্থানীয়রা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মন্ত্রী নিশিত প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা সহ বহু জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনসংযোগের জন্য এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি