কুলতলিতে কেরলের যুবককে পিটিয়ে খুন, ঘটনাস্থলে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল
কলকাতা, ১৬ জুন (হি. স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির সাঁকি জাহান গ্রামে কেরলম-এর এক যুবককে পিটিয়ে খুনের ঘটনার জেরে রাজনৈতিক তরজা তীব্র হয়ে উঠেছে। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্ক
কংগ্রেসের এক প্রতিনিধি দল কুলতলিতে পৌঁছেছে


কলকাতা, ১৬ জুন (হি. স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির সাঁকি জাহান গ্রামে কেরলম-এর এক যুবককে পিটিয়ে খুনের ঘটনার জেরে রাজনৈতিক তরজা তীব্র হয়ে উঠেছে। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে ওই প্রতিনিধি দল নিহত যুবক সন্দীপের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজখবর নেয়।

কংগ্রেস সূত্রে খবর, কেরলম থেকে বন্ধুদের বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হন সন্দীপ। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকেই এদিন শুভঙ্কর সরকার সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে. সি. বেণুগোপালের সঙ্গে ফোনে কথা বলে ঘটনার বিস্তারিত বিবরণ দেন বলে দাবি করা হয়েছে।

প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গেও দেখা করেন। তাঁদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রতিনিধি দলে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, সুজিত পাটোয়ারী, তপন মণ্ডল, সুমন রায় চৌধুরী, প্রতাপ মণ্ডল-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন শুভঙ্কর সরকার জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও কংগ্রেসের পক্ষ থেকে লিখিতভাবে বিষয়টি তুলে ধরা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande