নগাঁওয়ের বুনোহাতি-উপদ্রুত জনবসতি এলাকা পরিদৰ্শন জেলাশাসকের, ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যবেক্ষণ
নগাঁও (অসম), ১৬ জুন (হি.স.) : নগাঁও জেলার অন্তৰ্গত বঢ়মপুর বিধানসভা এলাকার অন্তর্গত কঠিয়াতলি বনাঞ্চলিক কার্যালয়ের অধীন বামুণির তপতজুড়ি এলাকায় বুনোহাতির দল হামলা চালিয়ে দুই বাসিন্দার বাড়িঘর ও সম্পদের ক্ষয়ক্ষতি করেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় সংঘটি
ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলছেন জেলাশাসক দেবাশিস শর্মা


বুনোহাতির হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি দেখছেন জেলাশাসক


যে পথে বুনোহাতির দল গ্রামে প্রবেশ করে সেই পথগুলি পরিদর্শন জেলাশাসকের


নগাঁও (অসম), ১৬ জুন (হি.স.) : নগাঁও জেলার অন্তৰ্গত বঢ়মপুর বিধানসভা এলাকার অন্তর্গত কঠিয়াতলি বনাঞ্চলিক কার্যালয়ের অধীন বামুণির তপতজুড়ি এলাকায় বুনোহাতির দল হামলা চালিয়ে দুই বাসিন্দার বাড়িঘর ও সম্পদের ক্ষয়ক্ষতি করেছে।

ঘনবসতিপূর্ণ এলাকায় সংঘটিত হাতি-মানুষ সংঘাতের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাতে জেলাশাসক দেবাশিস শর্মা উপদ্রুত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের সমস্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিতভাবে অবগত হয়েছেন জেলাশাসক।

পরিদর্শনকালে তিনি রেঞ্জ ফরেস্ট অফিসার এবং বন দফতরের কর্মচারীদের সঙ্গে নিয়ে যে পথে বুনোহাতির দল গ্রামে প্রবেশ করে সেই পথগুলি পরিদর্শন করেন। পাশাপাশি এই সমস্যা থেকে এলাকার মানুষকে স্বস্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বন বিভাগের আধিকারিকদের গুরুত্বপূর্ণ নির্দেশ ও পরামর্শ দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande